× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:০২ পিএম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা মারা গেছেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:০২ পিএম

বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।   ছবি- সংগৃহীত

বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি- সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এক স্ট্যাটাস দেন। তবে তিনি আরও কোনো শব্দ লিখেননি।

সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারী শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি বোম্বেতে উচ্চ শিক্ষা লাভ করেন।

Link copied!