× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:৪৭ এএম

কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:৪৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদরের দক্ষিণ উপজেলার জোড় কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ‘ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা জোড় কানন এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’

Link copied!