× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:৪৩ পিএম

‘বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:৪৩ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সময়ে স্বাক্ষরিত ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
 
তিনি বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।

প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!