× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১২:৫৭ পিএম

একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে: আলী রীয়াজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১২:৫৭ পিএম

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।         ছবি- সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ছবি- সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে।

রোববার (২৫ মে) ফার্মগেটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে। আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!