× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০১:০৪ পিএম

বাড়তি ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা : জ্বালানি উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০১:০৪ পিএম

মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম কমানোর পর বাসে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

জ্বালানি উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, ‘বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে।’

ফাওজুল কবির খান আরও বলেন, ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যানজট নিরসনেও গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে।

তিনি একটি সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে জানান, এক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে, এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

 

তিনি বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে ভাড়া বেশি নেওয়ার। তবে নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে চলতি জুন মাসের জন্য জ্বালানির দাম সমন্বয় করেছে। 

এই সমন্বয় অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে। এর আগে মে মাসেও জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!