× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৬:৪৪ পিএম

দেশজুড়ে কোরবানি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৬:৪৪ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন কতৃক দেশের বিভিন্ন পয়েন্টে দেওয়া গরু-ছাগল। ছবি- আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক থেকে নেওয়া।

আস-সুন্নাহ ফাউন্ডেশন কতৃক দেশের বিভিন্ন পয়েন্টে দেওয়া গরু-ছাগল। ছবি- আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক থেকে নেওয়া।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ‘সবার জন্য কোরবানি-২০২৫’ কর্মসূচি বাস্তবায়ন করছে ইসলামী সমাজকল্যাণভিত্তিক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। 

দরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষদের মাঝে কোরবানির গোশত পৌঁছে দিতে বছরব্যাপী কাজ করে যাওয়া এই সংগঠনটি এবারও দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক কোরবানির আয়োজন করেছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে শতাধিক পয়েন্টে কোরবানির পশু জবাই ও গোশত বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে দরিদ্র এলাকা, পার্বত্য এলাকা, চরাঞ্চল, উপকূল ও শহরতলির বস্তিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া আ-সসুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা কোরবানির গোশত প্যাকেটজাত করে ঘরে ঘরে পৌঁছে দিবেন, যাতে করে ঈদের আনন্দ সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। 

ফাউন্ডেশনের ফেসবুকে পেজে দেশের বিভিন্ন স্থানে কোরবানির জন্য গরু-ছাগল দেওয়া পোস্ট দেখা গেছে।

তাদের এই উদ্যোগে অংশ নিয়েছেন দেশ-বিদেশের বহু প্রবাসী ও দানশীল ব্যক্তি, যারা ফাউন্ডেশনের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, আ-সসুন্নাহ ফাউন্ডেশন কেবল ঈদুল আজহাতেই নয়, বর্ষব্যাপী দুঃস্থদের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

Link copied!