× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ১২:১৬ পিএম

‘ঈদের ফিরতি ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ১২:১৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার সময় ট্রেনযাত্রায় যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে থাকায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঈদের পর ট্রেনে ভ্রমণকালে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরার বিষয়ে যাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদের ছুটির পর গণপরিবহনে যাত্রীচাপ বাড়বে। এই সময় সচেতন না হলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়তে পারে। তাই নিজে নিরাপদ থাকতে এবং অন্যদের সুরক্ষিত রাখতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

Link copied!