× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৭:৪৮ পিএম

ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৭:৪৮ পিএম

প্রধান উপদেষ্টার শোক। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার শোক। ছবি- সংগৃহীত

ভার তের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

শোক বার্তায় ড. ইউনূস বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।’

তিনি আরও বলেন, ‘এই দুঃসময়ে আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।’

এদিকে, আহমেদাবাদের মেঘানি নগরে ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এতে আবাসিক ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এখন পর্যন্ত ৫ জন চিকিৎসকসহ ১৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় ভবনে মেডিকেল কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে ৫ জন নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, বিমানটি যে আবাসিক ভবনে বিধ্বস্ত হয়, সেখানে আহমেদাবাদ সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা থাকতেন। দুর্ঘটনার সময় সবাই মারা গেছেন।

ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। যদিও নিহত এবং আহতের সংখ্যা এখনো নিশ্চিত হয়নি, তবে ঘটনাটি পুরো ভারতে শোক নেমেছে। 

Link copied!