× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

ভিসাপ্রার্থীদের কড়া বার্তা দিল আমেরিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মার্কিন ভিসা নিয়ে কড়া বার্তা দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই বার্তা দেওয়া হয়।

যেখানে লেখা হয়েছে, কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন। তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলা।

গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

Link copied!