× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:৩২ পিএম

গণঅভ্যুত্থানের ২৬ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এখন পর্যন্ত ২৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১৮টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।

আরও বলা হয়, হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ১৫৩ এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৬৮২ জন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন বলে জানিয়েছে সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!