× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:১৪ পিএম

এনসিপি নেত্রী শেলীকে দল থেকে অব্যাহতি 

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:১৪ পিএম

শিরীন আক্তার শেলী। ছবি- সংগৃহীত

শিরীন আক্তার শেলী। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে দলের সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১৪ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে পরে তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের নতুন অভিযোগ ওঠে, যা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১৪ সেপ্টেম্বর) শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, তার সাম্প্রতিক কিছু মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। এ জন্য ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

Link copied!