× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৫৫ পিএম

শিল্পকলায় এক মহাপরিচালক ও চার পরিচালক নিয়োগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৫৫ পিএম

শিল্পকলা একাডেমি। ছবি- সংগৃহীত

শিল্পকলা একাডেমি। ছবি- সংগৃহীত

নতুন দৃষ্টিকোণ থেকে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরা ও প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) এবং চারজন পরিচালক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নবগঠিত পরিচালনা কাঠামো আধুনিক যুগের চাহিদা পূরণের জন্য শিল্পকলা একাডেমির পুনর্গঠনে কাজ করবে।

মহাপরিচালক পদে কবি রেজাউদ্দিন স্টালিন এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পাশাপাশি পারিচালক পদে নিয়োগ পেলেন শাহীন দিল রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং দীপক কুমার গোস্বামী (নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ)।

রোববার  (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা লালন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপনের পরিকল্পনা প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক আইকন ও অনন্য ঘটনাবলি উদযাপন এবং সংগীত, নাটক, চলচ্চিত্র, নৃত্য, শিল্পকলা, আলোকচিত্র ও ক্রমবর্ধমান নতুন মিডিয়ার ক্ষেত্রে আগামী এক বছরের জন্য কিছু সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ।

একাডেমি একইসঙ্গে নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যা শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করবে। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি শিল্পকলা একাডেমির পরিচালকরা আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আলাদাভাবে আয়োজনের পরিকল্পনা হাতে নেবেন।

জুলাই-পরবর্তী বাংলাদেশ যে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারা প্রত্যক্ষ করছে, তা আরও জোরদার হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী, সংস্কৃতিসেবী ও সৃজনশীল মেধাবীদের জন্য একটি প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ও বহাল থাকতে হবে।

Link copied!