× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:৫৮ পিএম

লাইফ সাপোর্টে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:৫৮ পিএম

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি- সংগৃহীত

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি- সংগৃহীত

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘অন্যপ্রকাশের’ প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম বলেন, স্যারকে সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দিনটা পার হলে বোঝা যাবে। এখন ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক মনজুরুলের। পরে তাকে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুইটি রিং পরানো হয়। চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!