× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৪৭ পিএম

এনসিপি শাপলার বিকল্প না নিলে, প্রতীক বরাদ্দ দেবে ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৪৭ পিএম

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলার’ বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক বেছে না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে দেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, ‘১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।’

আগামী রোববারের মধ্যে নির্বাচন পরিচালনা বিধির তফসিলে থাকা নির্ধারিত তালিকা থেকে দলের প্রতীক বাছাই করে জানাতে ব্যর্থ হলে ‘স্বীয় পদ্ধতিতে’ এনসিপিকে মার্কা দেওয়া হবে বলে জানান ইসি সচিব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। দল দুটির প্রতীকসহ বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

৩০ সেপ্টেম্বর দলটিকে তফসিলে থাকা ৫০টি প্রতীক থেকে ৭ অক্টোবর পর্যন্ত পছন্দ জানানোর জন্য চিঠি দেয় ইসি। নির্ধারিত সময়ে এনসিপি পছন্দের প্রতীক বাছাই না করে বিধি সংশোধন করে ফের শাপলা বরাদ্দের দাবি জানায়। কিন্তু ইসি কাউকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।

ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব সাংবাদিকদের বলেন, ‘এনসিপি শাপলা দাবি করলেও প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই। ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে তালিকা থেকে প্রতীক বাছাই করে জানানোর জন্য বলা হয়েছে। এ সময়ের মধ্যে না জানালে ইসি স্বীয় পদ্ধতিতে দলটিকে প্রতীক বরাদ্দ দেবে।’

এনসিপি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে দিয়েছে। এরপরও ইসি শাপলার বাইরে নিজস্ব উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি হবে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, ‘এটা তাদের ব্যাপার। এটা সময়ের ব্যাপার, সময়ে দেখা যাবে।’

Link copied!