× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:১৪ পিএম

গণমাধ্যমের ওপর সরকারি কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:১৪ পিএম

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকাল। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশে কোনো গণমাধ্যমের ওপর কোনো ধরনের সরকারি চাপ নেই, তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে।

আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমে হস্তক্ষেপও করা হয় না। গণমাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করছে এবং সরকারের সমালোচনাও করছে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

Link copied!