× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:১২ পিএম

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল গঠন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:১২ পিএম

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। ছবি- সংগৃহীত

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। ছবি- সংগৃহীত

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করবে।

এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

কোনো তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএসএ।

পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এনসিএসএ সকলকে অনুরোধ করেছে।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণকে দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন সেবা চালু রয়েছে। এ ছাড়া, নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য অনলাইন জুয়া সংক্রান্ত [email protected], ভুয়া তথ্য, গুজব বা misinformation বা disinformation সংক্রান্ত [email protected], ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত [email protected] এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত [email protected] চারটি পৃথক ই-মেইল খোলা হয়েছে। 

সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা রাখতে এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে।
 

Link copied!