× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১০:২৫ পিএম

সিএসসিতে যোগ দিতে একদিন আগেই ভারতে নিরাপত্তা উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১০:২৫ পিএম

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফাইল ছবি

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার (১৯ নভেম্বর) দিল্লি যাওয়ার কথা থাকলেও আজ মঙ্গলবারই (১৮ নভেম্বর) ভারতে গেছেন তিনি।

খলিলুর রহমানের পৌঁছানোর কথা দিল্লীর একাধিক সূত্র নিশ্চিত করেছে। সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত হবে। সকালে সম্মেলন শুরু হয়ে মধ্যাহ্নভোজের পর শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন।

রায়ের পর দিল্লিতে থাকা হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত রায়ের বিষয়টি ‘নজরে এসেছে’ বললেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমন এক সময়েই একদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছালেন।

রূপালী বাংলাদেশ

Link copied!