পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই নতুন কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে চাকরিচ্যুত দুই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো একজনকে চাকরিচ্যুত করা খুব কঠিন কাজ। হয়তো এক মাসের মধ্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিষয়টি শেষ হবে।’
এর আগে, মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের ১১ ডিসেম্বর দেশে ফিরে ‘অনতিবিলম্বে’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নানা অজুহাত দেখিয়ে তিনি দেশে ফিরতে বিলম্ব করেন এবং কানাডায় গেছেন।
উল্লেখ্য, মস্কোর রাষ্ট্রদূতকেও ভিন্ন কারণে দেশে ফেরার জন্য বলা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন