× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:০৯ পিএম

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি জি-টু-জি চুক্তির আওতায় আমদানিকৃত চতুর্থ চালান।

বাংলাদেশ ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী, মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬,৯৫৯ টন গম ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০,৮০২ টন ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০,৮৭৫ টন ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে।

এই চালানটি চুক্তির আওতায় আমদানিকৃত গমের চতুর্থ চালান। চুক্তি অনুযায়ী, চারটি চালানে মোট ২ লাখ ৩৯,৫৮৬ টন গম ইতোমধ্যেই দেশে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!