× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৪৩ এএম

উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৪৩ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  ছবি - সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  ছবি - সংগৃহীত

সমসাময়িক বিষয় নিয়ে বুধবার (১০ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। 

সংবাদ সম্মেলনের এজেন্ডা কর্মসূচিতে উল্লেখ করা না থাকলেও, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি আলোচিত ছিল। উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার তিনি এই বিষয়েও আলোচনা করতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!