× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:২৮ পিএম

হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না : ইসি মাছউদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:২৮ পিএম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) টেলিফোনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

ইসি মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামনে এনে যদি নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, হাদিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাননি।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে। বোর্ডের পর্যবেক্ষণে তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।

Link copied!