× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৫৮ এএম

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৫৮ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালনকালে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া এবং আরও আটজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে ব্যথিত। 

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের হলেও তা গভীর বেদনার।

নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা তাদের শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ সংকটময় সময়ে সরকার নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক শান্তি ও মানবতার পরিপন্থী একটি গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!