× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৪০ পিএম

নির্বাচন অফিসে নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে ইসির চিঠি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সারা দেশে আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে আইজিপিকে একটি চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং মঠবাড়িয়া ও পিরোজপুরের উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। এই প্রেক্ষাপটে দেশের সব নির্বাচনি অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি এবং কর্মকর্তা-কার্যকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।

ইসি চিঠিতে আরও উল্লেখ করেছেন, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশনা দেওয়া হলো।

Link copied!