× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:০৬ পিএম

হাদিকে হত্যাচেষ্টা : মূল অভিযুক্তের সই করা বিপুল চেক বই জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করায় প্রথম দিকে সেটি বাসায় পড়ে ছিল। একপর্যায়ে তিনি মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দেন।

আদালতকে আব্দুল হান্নান আরও জানান, ‘পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করে দিই এবং তাদের আমি নাম চেঞ্জ (মালিকানা পরিবর্তন) করে দেওয়ার কথা বলেছিলাম। তারা ২ মাস আগে কল দিয়েছিল, তবে সে সময় আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য শোরুমে যেতে পারিনি।’

এর আগে, রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান। একপর্যায়ে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনো দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

তিনি আরও জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের কাছে এ ধরনের কোনো তথ্য আছে কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, ‘ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডেটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে আসার পর ইমিগ্রেশনে তার বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!