× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম

১৬ ডিসেম্বর নয় ১ জানুয়ারি থেকে চালু হবে এনইআইআর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম

বিটিআরসি। ছবি- সংগৃহীত

বিটিআরসি। ছবি- সংগৃহীত

আগামীকাল ১৬ ডিসেম্বর নয়, বরং নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর)’ ব্যবস্থা।

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, দেশের সকল মোবাইল ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যেই আমদানিকৃত অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটের ‘আইএমইআই’ এবং সংশ্লিষ্ট তথ্য ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে।

মূল পরিকল্পনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত এই তথ্য জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী এখনো তাদের তথ্য দাখিল করতে পারেননি। তাই সুবিধার্থে ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নতুনভাবে সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, মোবাইল ব্যবসায়ীরা নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে তাদের তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাবেন। এর মাধ্যমে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন।

তবে দেশের মোবাইল ব্যবসায়ীরা বিষয়টি সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তাদের অভিযোগ, একটি বিশেষ সিন্ডিকেটের স্বার্থে বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Link copied!