ফ্যাসিস্ট-ডেভিলদের সব ধরনের অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে গুলিবিদ্ধ ওসমান হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা জনগণের ঐক্যের মাধ্যমে প্রতিহত করা হবে।
ড. মুহাম্মদ ইউনূসের ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

