× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সব মামলার জামিন স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ছবি- সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদের হাইকোর্ট থেকে দেওয়া সব জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের আদেশে তার হাইকোর্ট জামিন স্থগিত করা হয়। এর ফলে ছোট সাজ্জাদ আর হাইকোর্ট থেকে জামিনের সুবিধা ভোগ করতে পারবেন না।

আদালত সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। এসব মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তা স্থগিতের সিদ্ধান্ত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামের ডাবল মার্ডারসহ সাতটি হত্যা মামলায় জামিন পান তিনি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। 

চলতি বছরের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

সাজ্জাদ গ্রেপ্তারের প্রায় দুই মাস পর, গত ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে নির্বাচনি প্রচারের সময় ৫ নভেম্বর প্রকাশ্য বাজারে সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের পর সাজ্জাদের বিরুদ্ধে কারাগারে বসে অপরাধ জগৎ নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর সাজ্জাদকে রাজশাহী এবং ১৮ নভেম্বর তামান্নাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

ছোট সাজ্জাদ হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল।

Link copied!