ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চিফ হুইপকে শুভেচ্ছা জানাল ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:২৬ পিএম
চিফ হুইপ নির্বাচিত হওয়ায় নুরুল ইসলাম মনিকে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির শুভেচ্ছা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ নুরুল ইসলাম মনিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের বাসভনে সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় ফুল দিয়ে নবনির্বাচিত চিফ হুইপকে ফুল দিয়ে বরণ করে নেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মিরন আহমেদ, দপ্তর সম্পাদক এম সোলায়মান, জনকল্যাণ সম্পাদক মিরাজ হোসেন।

সংগঠনের নেতারা আশা করেন, তার এই নতুন দায়িত্ব বরগুনা জেলাকে আরও পরিচিত করবে। পাশাপাশি অবহেলিত এই জনপদে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন আরও তরান্বিত হবে। দল মত নির্বিশেষ সবাইকে নিয়ে এলাকাকে সমৃদ্ধ ও একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনিও আশ্বাস দেন সংসদীয় আসন বরগুনা-২ সহ জেলার সার্বিক উন্নয়নের। পাশাপাশি সাংবাদিকদের এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংবাদ পরিবেশনের অনুরোধ করেন তিনি।