চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ঘাট এলাকা থেকে চোরাইকৃত ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিনসহ ৩টি সাম্পান বোট ও ১টি লাইফ বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১০ মে) বিকেল ৩টায় পতেঙ্গা থানাধীন ১৪নং ঘাট এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, রোববার বিকেল ৩টায় পতেঙ্গার ১৪ নং ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক ৪টি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাইকৃত ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিনসহ ৩টি সাম্পান বোট ও ১টি লাইফ বোট জব্দ করা হয়েছে।
জব্দকৃত কয়লা, কেরোসিন ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটসমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন