× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম

লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু এক শিশুকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার জনৈকা এক মহিলা তার ৬ মাস বয়সি অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি কর্ণফুলি-৩ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১টায় মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। এ সময় লঞ্চে উপস্থিত শিশুর দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই-স্পিড বোটযোগে দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটযোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্সযোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।

Link copied!