× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৬ পিএম

ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আসামি ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী শিশুকে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন।

ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে ফুপুকে বিষয়টি জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুর রক্তপাত দেখে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে রেফার্ড করেন।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, চিকিৎসকেরা শিশুটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছেন। আসামিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!