× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাওন বিশ্বাস

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

বাড়ল নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের ভাতা, কিন্তু কত?

শাওন বিশ্বাস

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ১৮ দিন। নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতাও বাড়িয়েছে ইসি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবার ভাতা বাড়বে। কিন্তু ভাতা বেড়েছে কেবল দুই পদের—প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। বাকিদের বিষয়টি এখনো বিবেচনাধীন।

আগের নির্বাচনগুলোতে প্রিজাইডিং কর্মকর্তা ৯ হাজার টাকা, সহকারী কর্মকর্তা ৭ হাজার টাকা এবং পোলিং কর্মকর্তাদের ৫ হাজার টাকা করে সম্মানি ভাতা দেওয়া হতো। এবার প্রিজাইডিং কর্মকর্তার ১ হাজার টাকা বেড়ে হয়েছে ১০ হাজার। সহকারী কর্মকর্তাদেরও এক হাজার বেড়ে হয়েছে ৮ হাজার টাকা।

নামপ্রকাশে অনিচ্ছুক নির্বাচনে দায়িত্ব পাওয়া এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, ‘এবার তাদের এক হাজার টাকা বেড়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ না করেন।’

যদিও ভাতার বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। রূপালী বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসির অর্থ ও বাজেট শাখার প্রশাসনিক কর্মকর্তা মহিদ খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেন।’

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, প্রশিক্ষণ কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে ৮ লাখের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন, যা দেশের ইতিহাসে বৃহত্তম নির্বাচনি প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!