ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হিসেবে বিসিএস (পুলিশ) ১৭ ব্যাচের কর্মকর্তা ফারুক আহমেদের নাম আলোচনায় রয়েছে। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন সাজ্জাত আলী। এরপর থেকেই ডিএমপির পরবর্তী কমিশনার কে হবেন—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, পরবর্তী কমিশনার হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম ফারুক আহমেদ। প্রায় পাঁচ মাস আগে, গত বছরের সেপ্টেম্বরে তিনি র্যাবের এডিজি (প্রশাসন) পদে দায়িত্ব নেন। এর আগে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্রগুলো বলছে, ডিএমপি কমিশনার পদে সরকারের উচ্চপর্যায়ের বিবেচনায় রয়েছেন ফারুক আহমেদ। তাকে বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। তাই নতুন সরকার রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান বাহিনী পুলিশের ঢাকা মহানগরের সর্বোচ্চ পদে আস্থাভাজন কাউকেই দায়িত্ব দিতে চায়। সূত্রগুলোর মতে, এ বিবেচনায় সবচেয়ে এগিয়ে আছেন ফারুক আহমেদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন