ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ড. কামাল হোসেন হাসপাতালে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:২১ পিএম
ড. কামাল হোসেন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (০২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বরাতে এ তথ্য জানা গেছে। তিনি জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।