× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৪ পিএম

তিনশ ফিটে তারেক রহমানকে সংবর্ধনা দেবে বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

তারেক রহমানের আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর তিনশ ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনা ও জনসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি।

এ ছাড়া, বিএনপির শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. শামসুল ইসলাম। এ সময় তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন।

Link copied!