× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:২৭ পিএম

তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে : রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:২৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে গ্রেপ্তারের পর নির্যাতন করায় এই হাসপাতালেই অবস্থান করতে হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন, সে জন্য আওয়ামী লীগ, শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েই গেছেন। ফলে তিনি তার ছোট ভাইয়ের জানাজাতেও অংশগ্রহণ করতে পারেননি।

তিনি বলেন, ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। লাখ লাখ লোক তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দেশে এসেই তার চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে যাবেন। যাওয়ার পথে ৩০০ ফুটে সমাবেশেও অংশগ্রহণ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!