× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৪১ পিএম

দেশে ফিরেই মায়ের কাছে যাবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  ছবি : সংগৃহীত

দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ দিন  জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

তিনি বলেন, শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর আহত জুলাই যোদ্ধাদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মুহূর্তকে ইতিহাসের অংশ হিসেবে দেখতে, বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে আগমন শুরু করেছেন।

বিএনপি আশাবাদী, তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষ সমাগম করবে। ইতিমধ্যে ৬৩ জেলার নেতাকর্মী এবং সমর্থকরা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

রূপালী বাংলাদেশ

Link copied!