× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৮ পিএম

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করেছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে আসলেন।

অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ সব ধোঁয়াশা কেটে যাবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!