বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদদের স্মরণে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাসে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইতে তারিখ ২৬-১২-২০২৫, নাম ‘তারেক রহমান’ এবং পদবী ‘রাজনৈতিক কর্মী’ লিখেন।
মন্তব্যে তিনি উল্লেখ করেন, “১৯৭১-এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।”
তিনি রাত ১০টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি শহীদ জিয়ার মাজারে জিয়ারত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন