× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৯:২৩ পিএম

কেন্দ্র থেকে সুখবর পেলেন বিএনপির যেসব নেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেওয়াসহ সব ধরনের স্বীকৃতি প্রদান করা হয়।

নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

এর আগে গত ৭ নভেম্বর দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

Link copied!