× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:১৭ পিএম

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:১৭ পিএম

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারার ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। তিনি জানান, ভোটার-সংক্রান্ত তথ্যের অসংগতির কারণে মনোনয়নপত্রে থাকা কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল পাওয়া গেছে।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা সংশ্লিষ্ট আসনের ভোটার নন।

ডা. তাসনিম জারা আরও জানান, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একই ধরনের বিভ্রান্তি আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও ঘটেছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজেদের আসন সম্পর্কে অবগত ছিলেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’

ডা. তাসনিম জারা আরও বলেন, এ পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হলেও এর ইতিবাচক দিকও রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে তার মনোনয়নপত্র জমা দেন।

Link copied!