× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০১:২৬ পিএম

২৫ ঘণ্টায় যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০১:২৬ পিএম

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পুরোনো ছবি

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পুরোনো ছবি

নির্বাচনি প্রচারের খরচ মেটাতে ফেসবুকে সহযোগিতা চেয়ে দেওয়া বার্তার মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফুয়াদের দেওয়া হিসাব অনুযায়ী, বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ এবং নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনি তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনি তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

এ সময় লাইভে সবাইকে সতর্ক করে ফুয়াদ বলেন, আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধু তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান।

এর আগে, নির্বাচনি প্রচারের খরচ মেটাতে সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে সহযোগিতা চেয়ে ভিডিও বার্তায় আবেদন জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Link copied!