× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৪৬ এএম

কত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৪৬ এএম

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।  ছবি : সংগৃহীত

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চান। এতে বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তিনি মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় দেশবাসী, আমার আসনে ভোটার সংখ‍্যা কমবেশি ৩,৩২,১০১ জন।

নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক ১০ টাকা জনপ্রতি আমার খরচের সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। আমার পেজ ও আইডি অ‍্যাডমিন আমাকে জানিয়েছে যে, ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশে জমা হয়েছে- ১৯,২৩,৫৫২, নগদে ২,৩৫,০৫৬ এবং ব‍্যাংকে ১৮,০৭,৯৪৮ টাকা। মোট অনুদান এসেছে ৩৯,৬৬,৫৫৬ টাকা।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘দেশ/প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হাজার হাজার ভালোবাসার মানুষ ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন, যাদের উত্তর দেওয়া সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি জানান, ‘স্বচ্ছতার স্বার্থে অনুদানসংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান অডিট করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!