× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৫৫ পিএম

৮ নেতাকে সুখবর দিল বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৫৫ পিএম

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (১১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য সুনামগঞ্জ জেলাধীন বিশম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের অন্তর্গত দক্ষিণ সুরমা থানার ২৫নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (রোববার) তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকেও পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!