× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১২:৪৯ পিএম

দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন : মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১২:৪৯ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সে রকম উন্নত হয়নি। আমরা মনে করি, দ্রুতই তা উন্নত হবে।
 
বিএনপি মহাসচিব বলেন, এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি, বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।


 
তিনি বলেন, ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পষ্ট  জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি। একই সঙ্গে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত।
 
ভারত প্রসঙ্গে তিনি আরও বলেন, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সবরকম দাবি আদায়ের চেষ্টা করা হবে। আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে।

রূপালী বাংলাদেশ

Link copied!