প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন