× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৬ পিএম

মির্জা আব্বাসকে জায়গা ছেড়ে দিতে বললেন মেঘনা আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও আলোচিত মডেল মেঘনা আলম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও আলোচিত মডেল মেঘনা আলম। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাসকে জায়গা দিয়ে বিশ্রাম নিতে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও আলোচিত মডেল মেঘনা আলম। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’

তিনি লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মেঘনা আলম গণমাধ্যমকে বলেন, ‘পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।’

রূপালী বাংলাদেশ

Link copied!