ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:০৩ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, উত্তরার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী-শিশুসহ ছয়জনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় এই দুর্ঘটনা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে।

মির্জা ফখরুল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান আল্লাহ যেন শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন।