× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৮ এএম

রুমিন ফারহানার বৈঠক ঘিরে দুপক্ষে সংঘর্ষ, আহত একাধিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৮ এএম

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!