× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:১৪ এএম

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:১৪ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাডের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় দেখা গেছে, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাডের তথ্যানুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬ আর টকিং অ্যাবাউট বা অ্যাঙ্গেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে ‘এ++’ গ্রেড। সর্বশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় তারেক রহমানের পেজটি বর্তমানে বিশ্বের সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে অন্যতম।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদের ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

Link copied!